অশোকবাবুর পুর নির্বাচনের আবদার - The News Lion

অশোকবাবুর পুর নির্বাচনের আবদার




দি নিউজ লায়ন ;   অশোকবাবুর শুভ্রসো শিঘ্রম পুর নির্বাচনের আবদার। শনিবার সাংবাদিক বৈঠক করে  শিলিগুড়ি পুরো নিগমের পুনঃনির্বাচনের দ্রুত করার কথা জানান অশোক বাবু। কৱারাজ্যের কাছে টাকা চাই বুলি ঝেড়েই পাঁচ বছর কেটেছে শিলিগুড়ির পুর প্রশাসক বোর্ডের মেয়রের। সঙ্গে পাল্লা দিয়ে মেয়র সাহেব শহরবাসীর প্রয়োজনের সময়তে পুরনিগম ফেলে দেশ-বিদেশ বিভুঁইয়ে কাটিয়েছেন।আর নাগরিক পরিষেবা গিয়ে ঠেকেছে তলানিতে। 


পাঁচ বছরে পুরনিগমের বিদ্যুৎ থেকে বিল্ডিং প্ল্যান পাশ, শহরজুড়ে অবৈধ নির্মান একের পর এক  দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েছে শিলিগুড়ি বাম বোর্ড চালিত পুরনিগম। রাজ্যের তরফে এলইডি লাইটের জন্য পুরো নিগমের কোষাগারে আসা লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের কেলেঙ্কারির তদন্ত কমিটির রিপোর্ট  মেলেনি মেয়াদ শেষেও।তারপরও প্রশাসক বোর্ডের অতিরিক্ত সময়কালে সামনে এসে গুচ্ছের ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশের কালো কারবার সমানে আসে।


এমনকি যে ইঞ্জিনিয়ারের নাম প্ল্যান পাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেই সমস্ত ইঞ্জিনিয়ারেরা নিজেরাই জানেন না তার সই জাল করে এই কারবার চলছে এমনও অভিযোগ মেলে। এই সবটাই যে পুরনিগমের বাম মেয়র পারিষদদের মিলি ভগত তা বোঝার অপেক্ষা রাখে না কারো। তারওপর পানীয় জলের সমস্যা, বেহাল নিকাশি, আবর্জনা নিয়ে নারগিকদের চূড়ান্ত নরক যন্ত্রনাতো রয়েইছে।


 অতিরিক্ত ছয়মাস সময়কালের করোনা থেকে  নাগরিক পরিষেবা কোনোটিই মিলছে না আম সাধারনের। শহরের একাধিক এলাকায় বিকল বৈদ্যুতিক পথবাতি সারাইয়ে উদ্যোগ নেই পুরোনিগমের। আবার কোথাও সারাইয়ের জন্য এলইডি লাইট খোলা হলে তা আর হাফিস হয়ে যাচ্ছে। একাধিক বিভাগ অচলাবস্থায়। রাস্তা সংস্কারের অর্থ রাজ্যের তোর ওপর পুরো নিগমের কোষাগারে এসে পড়ে থাকলেও সে কাজে পর্যন্ত হাত পড়েনি।


তবুও চেয়ার আকড়ে বসে শুধু  রাজ্যের বঞ্চনার গান গেয়ে রাজনীতি করে চলেছেন অশোক বাবু। বেসামাল পুরো নিগমের এই অবস্থায় তাই নিজের ভোট রাজনৈতিক স্বার্থে দ্রুত নির্বাচনের আবদার তার। এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন তিনি খুব ভালো করেই জানান তার ব্যর্থতার ভাড়ার ফেটে গিয়েছে। শিলিগুড়ির মানুষ নাগরিক পরিষেবা পাচ্ছে না।


 শিলিগুড়ি পুরনিগমের চালানো তার পক্ষে আর সম্ভব নয়। পুরো নিগমের বেসামাল স্থিতি সকলের সামনে এলে তার ব্যর্থতার পর্দাফাঁস হয়ে যাবে। পুনরায় নির্বাচন জেতার তো দুরস্থ নিজ ওয়ার্ডে জিতও তার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। তাই নিজেট ব্যর্থতা ঢাকতে দ্রুত নির্বাচন করাতে চাইছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.